বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার জ্বর ও শরীর ব্যথা অনুভব করলে পরদিন করোনা টেস্ট করলে তার রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন আরজুমান আরা। তার ছোট বোন তাহমিদা আক্তারও করোনায় আক্রান্ত হয়েছেন। দুই বোন একই বাসায় থাকেন।
রুহুল কবির রিজভী স্বজনদের সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।
কিছুদিন আগে রিজভীর হার্টে রিং পড়ানোর মাধ্যমে এনজিওপ্লাস্টি করা হয়। বর্তমানে বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন বিএনপির এই নেতা।