কোম্পানীগঞ্জে বিষপানে কিশোরের আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শুক্রবার সকালে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পা্ওয়া গেছে।

নিহত স্কুলছাত্র মো. জাবেদ (১৫) উপজেলার চরহাজারীর হোসেন সিম্যানের ছেলে। জাবেদ স্থানীয় হাজারীহাট হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয় এক দোকানের ভেতরের কক্ষে প্রবেশ করে সকলের অজান্তে বিষপান করেন জাবেদ।

পরবর্তীতে দোকানদার এবং অন্যরা তাকে ছটফট করতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার বিষপানের কারণ জানাতে পারেনি পুলিশ।