রাজশাহী কলেজ ছাত্রশিবির সভাপতি রায়হানসহ সাতজনকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গত বৃহস্পতিবার রাতে নগরীর হেতেম খাঁ এলাকার একটি ছাত্রাবাসে গোপন বৈঠক করছিলÑ এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, আটক সাতজনের মধ্যে রাজশাহী কলেজ শিবিরের সভাপতি রায়হান আলীও আছেন। বাকি ছয়জন শিবিরকর্মী। তারা ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আটক রায়হান আলীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। বাবার নাম মোসলেম উদ্দীন। শিবির নেতা রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।