সপ্তম অধ্যায়
গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন
(গতকালের পর)
৩১. জনমত গঠনের মাধ্যম কোনটি?
ক. নির্বাচকমণ্ডলী খ. রাজনৈতিক দল
গ. সংঘ ঘ. সরকার
৩২. রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?
ক. ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ
খ. বিপ্লবের মাধ্যমে সমাজ পরিবর্তন
গ. নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন
ঘ. রাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালীকরণ
৩৩. জনমত দ্বারা পরিচালিত শাসনব্যবস্থাকে কী বলে?
ক. রাজতন্ত্র খ. একনায়কতন্ত্র
গ. প্রজাতন্ত্র ঘ. গণতন্ত্র
৩৪. রাজনৈতিক দলের অন্যতম কাজ কোনটি?
ক. নিজস্ব আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা
খ. নির্বাচনের অংশগ্রহণ না করা
গ. মানুষকে রক্ষণশীল করে তোলা
ঘ. প্রশাসনিক দক্ষতা বাড়ানো
৩৫. কোনটি দ্বারা রাজনৈতিক দল পরিচালিত হয়?
ক. স্থানীয় নেতৃত্ব খ. বিভাগীয় নেতৃত্ব
গ. আন্তর্জাতিক নেতৃত্ব ঘ. কেন্দ্রীয় নেতৃত্ব
৩৬. কোনটি রাজনৈতিক দলের কাজ নয়?
ক. প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী প্রচার
খ. ন্যায়বিচার করা
গ. জনমত গঠন করা
ঘ. কর্মসূচি প্রণয়ন ও প্রচার
৩৭. কোনটি বাস্তবায়নের ওপর রাজনৈতিক দলের সামাজিক ঐক্য নির্ভর করে?
ক. নীতি খ. কর্মসূচি
গ. নির্বাচনী কার্যক্রম ঘ. আদর্শ
৩৮. রাজনৈতিক দল জনগণের সমর্থন চায় কেন?
ক. সেবামূলক কাজ করতে
খ. দল গঠন করতে
গ. নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে
ঘ. বিপ্লবের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে
৩৯. সব ধরনের রাজনৈতিক দলের মধ্যে কী পরিলক্ষিত হয়?
ক. পারস্পরিক শ্রদ্ধাবোধ
খ. প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব
গ. ক্ষমতার লোভ
ঘ. সহিংস মনোভাব
৪০. কোনটি কতগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে সংগঠিত জনসমষ্টি?
ক. রাজনৈতিক দল খ. রাষ্ট্র
গ. সরকার ঘ. নির্বাচন কমিশন
৪১. বাঙালি জাতীয়তাবাদ কোন দলের মূলনীতি?
ক. জাতীয় পার্টি খ. আওয়ামী লীগ
গ. বিএনপি ঘ. কমিউনিস্ট পার্টি
৪২. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
ক. আওয়ামী লীগ খ. জাসদ
গ. ন্যাপ ঘ. কমিউনিস্ট পার্টি
৪৩. নির্বাচন কী?
ক. গণতান্ত্রিক শাসনপদ্ধতি খ. প্রতিনিধি নিয়োগ
গ. জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি
ঘ. নিয়োগ প্রক্রিয়া
৪৪. নির্বাচকের সমষ্টিকে কী বলা হয়?
ক. নির্বাচকমণ্ডলী খ. নির্বাচন কমিশন
গ. নির্বাচিত প্রতিনিধি ঘ. নির্বাচকরা
৪৫. যারা ভোট দেন তাদের কী বলে?
ক. নির্বাচক খ. প্রতিনিধি
গ. দলীয় কর্মী ঘ. জনগণ বা ভোটার
উত্তর
৩১ খ, ৩২ গ, ৩৩ ঘ, ৩৪ ক, ৩৫ ঘ, ৩৬ খ, ৩৭ ক, ৩৮ গ, ৩৯ ক, ৪০ ক, ৪১ খ, ৪২ ক, ৪৩ গ, ৪৪ ক, ৪৫ ঘ