চাকরি

বাংলাদেশ লোকপ্রশাসন-প্রশিক্ষণকেন্দ্র

পদ : উপ-পরিচালক (প্রশিক্ষণ/গবেষণা)-১ জন। যোগ্যতা : এই পদে যোগ্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে বা ৫ বছরের অভিজ্ঞতাসহ কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ২য় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী বা প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রিসহ ২য় শ্রেণির স্নাতক পাস হতে হবে। উল্লেখ্য : কোনো শর্তেইকোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের পাস হতে পারবেন না। অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের চাকরিতে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। পদ : সহকারী পরিচালক (প্রশিক্ষণ)-১ জন। যোগ্যতা : লোকপ্রশাসন বা রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি ও সমাজবিজ্ঞান পদটিতে কাজ করার যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তাকে ওপরে উল্লেখ করা বিষষগুলোর যেকোনো একটিতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী ও দ্বিতীয় শ্রেণিতে (সম্মান) পাস হতে হবে। তার বেতনক্রম হবে : ২২,০০০-৫৩,০৬০ টাকা।  পদ : মূল্যায়ন কর্মকর্তা-১ জন। যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে পদটিতে কাজ করতে পারবেন এমন সংশ্লিষ্ট বিষয়ে অথবা তাকে সামাজিকবিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর, অন্তত ২য় শ্রেণিতে (সম্মান) ডিগ্রিসহ পাস হতে হবে। বেতনক্রম : ২২,০০০-৫৩,০৬০ টাকা। পদ : সহকারী পরিচালক (শরীরচর্চা)-১ জন। তাকে শরীরর্চচা বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাস হতে হবে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম : ২২,০০০-৫৩,০৬০ টাকা। খেয়াল করুন : উপ-পরিচালক (প্রশিক্ষণ/গবেষণা) পদে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর ও অন্যান্য পদে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শারীরিকভাবে প্রতিবন্ধীদের কোটায় সর্বোচ্চ ৩২ বছর থাকতে হবে। আবেদনের সব নিয়মাবলির ও প্রক্রিয়ার জন্য যেতে হবে ‘www.baptc.org.bd’ ওয়েবসাইটে। জমা দিন : সব পদের আবেদনপত্র ২৫ মার্চ, ২০২০ তারিখের মধ্যে (www.bpatc.teletalk.com) এই ওয়েবসাইটে মাধ্যমে জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর ২০২০ বিকেল ৫টার মধ্যে। বাংলাদেশ লোকপ্রশাসন-প্রশিক্ষণকেন্দ্র, কর্মী প্রশাসন শাখা, সাভার, ঢাকা ঠিকানায়ও আবেদনপত্র ডাকে বা সরাসরি জমা দিতে পারবেন।

সূত্র : যুগান্তর, ২০ নভেম্বর, পৃষ্ঠা ৬

ডলি কনস্ট্রাকশন লিমিটেড

পদ : উপ-মহাব্যবস্থাপক (প্রকৌশলী)১০ জন। যোগ্যতা : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হতে সদ্য অবসরপ্রাপ্ত প্রকৌশলী/উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল) বা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় কুয়েট বা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (চুয়েট) থেকে ডিগ্রিধারী হতে হবে। যোগ্য প্রার্থীকে ১০ বছরের অভিজ্ঞ ¯œাতক (সিভিল) প্রকৌশলী হতে হবে। নিয়োগ প্রাপ্ত কর্মকর্তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাগুলো আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। ডলি কনস্ট্রাকশন লিমিটেড, সেনা কল্যাণ ভবন, সুইট নং : ৮০৪ ও ১,৬০২১৯৫ মতিঝিল বা/এ, ঢাকাএই ঠিকানায় ডাক বা কুরিয়ারে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর অফিস চলাকালীন সময় পর্যন্ত। dollyconstructionltd@gmail.com ই-মেইলেও আবেদন পাঠানো যাবে। যোগাযোগ : ডলি কনস্ট্রাকশন লিমিটেড, সেনা কল্যাণ ভবন, সুইট নং ৮০৪ ও ১৬০২, ১৯৫ মতিঝিল বা/এ, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ২০ নভেম্বর, পৃষ্ঠা ১২

গ্রন্থনা : আনিকা তাহসিন