চীনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক কয়লা খনিতে আটকে পড়ে ১৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদ চিনহুয়ার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টায় ছোংছিং শহরে এ ঘটনা ঘটে। গত দুই মাসে ওই অঞ্চলে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল।
এদিন কয়লাখনিতে কার্বন মনোক্সাইডের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় ভেতরে আটকে পড়েন ২৪ জন শ্রমিক।
দুই মাস আগে যন্ত্রপাতি ভেঙে খনিটি বন্ধ হয়ে গিয়েছিল। এখনো সে ঘটনার তদন্ত চলছে।
খনি দুর্ঘটনায় সবচেয়ে বেশি ঘটনা ঘটে থাকে চীনে। একই প্রদেশে গত সেপ্টেম্বরে এক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়।