সুনামগঞ্জে মানববন্ধন

সিলেটে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

সিলেটের আঞ্চলিক দৈনিক একাত্তরের কথা’র সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদসহ ১৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ‘হয়রানিমূলক’ মামলা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা।

গতকাল রবিবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, সংবাদ প্রকাশের জের ধরে সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আহমেদ সেলিম গত শনিবার চৌধুরী মুমতাজ আহমদসহ ১৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।