সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আজ সোমবার ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে গত ৩ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে বিজ্ঞপ্তি জারি হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী সোমবার (আজ) বিকেল সাড়ে তিনটায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। সভায় উভয় বিভাগের বিচারপতিদের অংশ নেওয়ার জন্য প্রধান বিচারপতির নির্দেশক্রমে সবিনয়ে অনুরোধ করা হয়।