নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব

২৩ পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচনে ২৩ পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সহ-সভাপতি কুতুব উদ্দিন আকসির, আলী নুর, কাশেম জামাল, কাশেম হুমায়ুন, সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু ও মোরশেদ সারোয়ার।

পরিষদের অন্যরা হলেন জাফর উল্লাহ খান চেঙ্গিস, কাজী ইমরুল কায়েস, চন্দন শীল, লিয়াকত আলী, ইমতিনান ওসমান, আলেয়া সারোয়ার, সদস্য সাইদুর রহমান, এহসানুল হাসান নিপু, মাসুম পারভেজ, আলী আকরাম তারেক, মোস্তফা কামাল, আশিকুর রহমান, অধ্যক্ষ শিরিন বেগম, অংকন চন্দ্র সাহা, নুরুজ্জামান ও আমিনুর রশীদ।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন পদাধিকার বলে সভাপতি এবং পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।