ডিএমপি সদস্যদের কমিশনার

ইউনিফর্ম নেমে গেলে বুঝবেন জীবন কত কঠিন!

মাদকের বিরুদ্ধে পুলিশ খুবই শক্ত অবস্থানে রয়েছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় এরই মধ্যে অনেকের (পুলিশ সদস্য) চাকরি চলে গেছে। জীবন কতটা কঠিন শরীর থেকে ইউনিফর্মটা নেমে গেলে বোঝা যাবে। তাই মাদককে না বলুন, এর থেকে সব সময় দূরে থাকুন। গতকাল সোমবার রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপিতে কর্মরত সদস্যদের অসুবিধা ও নানান বিষয়ে তাদের পরামর্শ শুনতে এবং গৃহীত কল্যাণসমূহ অবহিত করতে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহা. শফিকুল ইসলাম।

করোনায় ডিএপির ২৪ জন সদস্য মারা গেছেন উল্লেখ করে কমিশনার বলেন, ‘করোনায় ডিএমপির ৩ হাজারেরও বেশি সদস্য আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন ২৪ জন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে দেশের সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া হয়েছে।