বঙ্গবন্ধুকন্যা আছেন বলেই ঘরে ঘরে বিদ্যুৎ: নসরুল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আজকে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি। বঙ্গবন্ধুকন্যা আছেন বলেই আমরা দেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছি। সে কারণেই দুর্গম চরাঞ্চলের মানুষের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছাতে সক্ষম হয়েছি। এখন থেকে চরাঞ্চলের কোনো মানুষ আর অন্ধকারে থাকবে না। সে লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী দিন-রাত নিরলসভাবে কাজ করছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে অফগ্রিড চরাঞ্চলসমূহে নেসকো লিমিটেডের নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।