রাজধানীতে মাদক বিক্রি-সেবনের অভিযোগে গ্রেপ্তার ৫০

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ হাজার ৯৩০পিস ইয়াবা, ১৬২ গ্রাম ২১৫ পুরিয়া হেরোইন, ৩২ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা, ১২৩ বোতল ফেনসিডিল ও ৩ লাখ ৭৩০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৪২টি মামলা করা হয়েছে।

এর মধ্যে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র গোয়েন্দা লালবাগ বিভাগ।