মগবাজার এক্সচেঞ্জের ৯৩ গ্রুপের টেলিফোন নম্বর পরিবর্তন

উন্নত ও আধুনিক টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিটিসিএলের মগবাজারের পুরাতন অ্যালকাটেল এক্সচেঞ্জের ৭ ডিজিটের টেলিফোন নম্বরসমূহ নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।

মগবাজার অ্যালকাটেল এক্সচেঞ্জের নম্বরসমূহ নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হচ্ছে পুরাতন নম্বর : ০২-৯৩৩xxxx, ০২-৯৩৪xxxxঢ, ০২-৯৩৫xxxx, ০২-৯৩৬xxxx; নতুন নম্বর : ০২২২২২২xxxx। গ্রাহকদের সুবিধার্থে পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইট  www.btcl.gov. bd তে দেওয়া আছে। নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহকদের ফোন কলের মাধ্যমে নতুন নম্বর জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া,  কেউ নম্বর পরিবর্তনসংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চাইলে যেকোন সময় বিটিসিএলের কল সেন্টার ১৬৪০২তে অথবা অফিস সময়ে ০২৫৮৩১২২৩৩ ও ০২২২২২০০১১ নম্বরে ফোন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।