রাঙ্গামাটির বিলাইছড়ির বড়ইথলি ইউনিয়নের নির্বাচন স্থগিত

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়ইথলি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, বিলাইছড়ি উপজেলার বড়ইথলি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে নির্বাচনী মালামাল, ভোটগ্রহণকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তালিকা অনুযায়ী ভোটকেন্দ্রে প্রেরণ করা সম্ভব না হওয়ায় নির্বাচন স্থগিত রাখাসহ নির্বাচনী মালামালগুলো নিরাপত্তার সঙ্গে উপজেলা নির্বাচন অফিস, বিলাইছড়ি সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।