রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭৩৬০ পিস ইয়াবা, ৩৬.১ গ্রাম হেরোইন, ১৬ কেজি ৯৯৫ গ্রাম ৩১ পুরিয়া গাঁজা ও ৫৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে।