মির্জাপুর পৌর নির্বাচনে আ.লীগের ৬ প্রার্থী চূড়ান্ত

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় ছয়জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল হক এ তথ্য নিশ্চিত করেন। ওই ছয়জন হলেন পৌর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পদিকা বর্তমান মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, সাবেক মেয়র শহীদুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন।

দলীয় সূত্র জানায়, মির্জাপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও কেন্দ্রীয় নির্দেশে উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। এরপর এতে বর্তমান মেয়রসহ সম্ভাব্য ছয়জন প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তাদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে।