বুমরাহর ফিফটি

সিডনিতে গতকাল থেকে শুরু হয়েছে ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। ইন্ডিয়ান্স ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই পড়েছে মোট ২০ উইকেট। ইন্ডিয়ান্স অলআউট হয় ১৯৪ রানে। ভারতীয় পেস বোলার জাসপ্রিত বুমরাহ ৬ চার ও ২ ছক্কায় ৫৭ বলে অপরাজিত ৫৫ রান করেন। এছাড়া শুভমান গিল করেন ৪৩ রান। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া এ দল প্রথম ইনিংসে অলআউট হয় ১০৮ রানে। বল হাতে মোহাম্মদ শামি ও নবদ্বিপ সাইনি নেন ৩টি করে উইকেট। এদিকে প্রস্তুতি ম্যাচে কনকাশন হয়েছে ২১ বছর বয়সী অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বুমরাহকে বোলিংয়ের সময় আঘাত পান গ্রিন। বুমরাহ স্ট্রেট ড্রাইভ করলে সেটি গ্রিনের আঙুলে লেগে তার মাথায় লাগে। দলের চিকিৎসক দ্রুত এসে তাকে মাঠের বাইরে নিয়ে যান। ইন্টারনেট।