‘ফিফা দ্য বেস্ট’ সেরা তিন

মেসি-রোনালদো লেভানডোস্কি

২০২০ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারের জন্য সেরা তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। শুক্রবার ঘোষিত তালিকায় জায়গা পেয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি, জুভেন্তাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো ও বায়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কি। প্রথমে এই তালিকায় ছিলেন ১১ জন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা দিয়ে থাকে এই পুরস্কার। গেল মৌসুমে বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগসহ ট্রেবল জয় করেছেন লেভা। করেছেন ৫৫ গোল। রোনালদো সিরি আ জিতেছেন জুভেন্তাসের হয়ে। তার গোল ছিল ৩১টি। আর মেসি দলগতভাবে শিরোপা না জিতলেও লা লিগায় করেছেন সর্বোচ্চ ২৫ গোল। বর্ষসেরা গোলকিপারের তালিকায় আছেন লিভারপুলের আলিসন, আত. মাদ্রিদে খেলা ওব্লাক ও বায়ার্নের নয়্যার। বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন বায়ার্ন কোচ হান্স ফ্লিক, লিডসের মার্সেলো বিয়েলসা ও লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। বর্ষসেরার পুরস্কারগুলো ঘোষণা করা হবে আগামী ১৭ ডিসেম্বর। করোনার কারণে এ বছর হয়নি ব্যালন ডি’অর। ইন্টারনেট।