বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৩১তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ানবাজার বাপেক্স বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডার এবং পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির ২০১৯-২০ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদন করা হয়। আলোচ্য সভায় বাপেক্স-এর বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়। সেই সাথে বাপেক্সের আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি।