নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন বাদল (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বেলা ১টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আখতার হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আখতার হোসেন নীলফামারী সদর উপজেলার বড়ুয়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি সৈয়দপুর পৌর শহরের নতুন বাবুপাড়া মহল্লায় বসবাস করতেন। সৈয়দপুর পৌরসভার সাবেক এই মেয়র স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।