রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মেজবা উদ্দিন (২৫) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মেজবা উদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচড় গ্রামের ওয়াদুদ হোসেনের ছেলে। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন ও সেন্ট্রাল রোডের একটি বাসায় থাকতেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি রকিব উল হোসেন জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে। নিহতের লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।