অ্যালেক্সিয়ন কিনছে অ্যাস্ট্রাজেনেকা

আমেরিকান ওষুধ প্রস্তুতকারক অ্যালেক্সিয়ন ফার্মাসিউটিক্যালস ৩ হাজার ৯০০ কোটি ডলারে কিনে নিতে সম্মত হয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।

দ্রুত বাড়তে থাকা ক্যানসার এবং প্রতিষেধক ওষুধের বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে এ বিপুল বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। গত শনিবার ব্রিটিশ প্রতিষ্ঠানটি এক ঘোষণায় এ বিনিয়োগের কথা প্রকাশ করে বলে জানিয়েছে বিবিসি।

নিজেদের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকরী করে তুলতে আরও গবেষণা চালানোর ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। ওই ঘোষণার কারণে ভ্যাকসিনটি চালু হওয়ার গতি ধীর হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। যদিও প্রতিদ্বন্দ্বী ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন ইতিমধ্যে যুক্তরাজ্যে চালু হয়ে গেছে। আর যুক্তরাষ্ট্রেও তা অনুমোদন পেয়ে গেছে।