নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃৃপক্ষ। গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সংযোগ বিচ্ছিন্ন করেন। ফলে সনমান্দী ইউনিয়নে অবৈধভাবে সংযোগ নেওয়া সহস্রাধিক আবাসিক লাইনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
আতিকুল ইসলাম তিতাস কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় কয়েকটি চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সোনাখালী এলাকায় সহস্রাধিক অবৈধ সংযোগের মূল লাইন বিছিন্ন করা হয়। তিনি বলেন, ধাপে ধাপে সোনারগাঁয়ের সব অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হবে।