ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগ নেতা শাহ আলমের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোর ৫টায় তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫১ বছর।

তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ একশোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।