শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের দোয়া

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে গতকাল সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে দোয়া মাহফিল হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে বক্তব্য দেন। দোয়া পরিচালনা করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সামাদ। অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, মো. সালেহ ইকবাল, এএএম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, মো. মোশাররফ হোসাইন ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।