রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

রবিবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২১ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ২৯৪ গ্রাম ১১৪ পুরিয়া হেরোইন, এক কেজি ৩২৫ গ্রাম গাঁজা ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।