সাংবাদিকদের উদ্দেশে ‘পা’ দেখালেন তৈমুর (ভিডিও)

মায়ের সঙ্গে বেরিয়ে পাপারাৎজিকে দেখে চিৎকার করে উঠল তৈমুর। পাপারাৎজি যাতে ছবি তুলতে না পরেন, সেই কারণে ক্যামেরা দেখেই চিৎকার করে ওঠে ছোট্ট তৈমুর। 'নো ফটো' বলে ক্যামেরার সামনে চিৎকার করে ওঠে কারিনা-পুত্র। পরে সাংবাদিকদের উদ্দেশে পা দেখাতে দেখা যায় কারিনা-সাইফ পুত্রকে।

আগামী ২০ ডিসেম্বর তৈমুরের জন্মদিন। জন্মদিনের আগে মায়ের সঙ্গে বেরিয়ে পাপারাৎজির সামনে আসতেই ছোট্ট টিমটিমের মেজাজ বিগড়ে যায়। এরপরই প্রকাশ্যে 'নো ফটো' বলে চিৎকার করে ওঠে সাইফ-কারিনার  ছেলে।

সম্প্রতি মা-বাবার সঙ্গে হিমাচল প্রদেশের ধরমশালায় ছুটিয়ে কাটিয়ে মুম্বাইতে ফেরে তৈমুর। ধরমশালায় গিয়ে সেখানকার মৃৎশিল্পীদের আকড়া ধর্মাকোটে হাজির হয় তৈমুর। সেখানেই টিমের সঙ্গে করিনা ছবিও শেয়ার করেন। ছোট্ট তৈমুরকে নিয়ে সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলেও শেয়ার করেন কারিনা কাপুর খান।

এদিকে, ধরমশালা থেকে ছুটি কাটিয়ে সম্প্রতি মুম্বাইতে ফিরে রাস্তায় বের হতে দেখা যায়। যেখানে সাইফের হাত ধরে ক্লিনিকে হাজির হন বেবো। অন্তঃসত্ত্বা কারিনার সেই ছবি হু হু করে ভাইরাল হয়ে যায়।

মুম্বাইতে ফিরে একটি বিজ্ঞাপনের শ্যুটেও হাজির হন করিনা কপাুর খান। যেখানে গোলাপী রঙের ব্রালেট পরে ফোটশ্যুট করতে দেখা যায় অভিনেত্রীকে। বেবি বাম্প নিয়ে কারিনার ওই মেটারনিটি ফটোশ্যুট নেট জনতার নজর কেড়ে নেয়। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কারিনা যে বলিউডে তার জায়গা সেই প্রথম সারিতেই রেখেছেন, তা তার নিত্যনতুন ফটোশ্যুট থেকেই বেশ স্পষ্ট হয়ে যায়।