নবম ও দশম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর   

১. বাংলাদেশে নদীমাতৃক দেশ হিসেবে এর বিশেষত্ব কী?

i. মাটির উর্বরতা বৃদ্ধি ii. জীবিকা সংস্থান

iii. যোগাযোগ ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. ii ও iii

গ. i ও iii                   ঘ. i, ii ও iii

২. দেশের কোন জেলাটি ব-দ্বীপ সমভূমি?

ক. কুমিল্লা                       খ. রাজশাহী

গ. টাঙ্গাইল                      ঘ. খুলনা

৩. কোন জেলায় বৃক্ষের বৈশিষ্ট্য পত্রপতনশীল?

ক. খাগড়াছড়ি      খ. খুলনা

গ. পটুয়াখালী      ঘ. নোয়াখালী

৪. অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ প্রতিষ্ঠা পায় কত সালে?

ক. ১৯৫৫ সালে   খ. ১৯৫৬ সালে

গ. ১৯৫৭ সালে   ঘ. ১৯৮৫ সালে

৫. নদী শুকিয়ে যাওয়ার জন্য দায়ী

i. পুকুরে পানি সংরক্ষণ

ii. যত্রতত্র সেতু নির্মাণ

iii. পাম্প দিয়ে পানি উত্তোলন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. ii ও iii

গ. i ও iii                   ঘ. i, ii ও iii

৬. কোন দেশের অধিকাংশ আইনই প্রথা থেকে এসেছে?

ক. যুক্তরাষ্ট্র                     খ. যুক্তরাজ্য

গ. ফ্রান্স                         ঘ. কানাডা

৭. রাষ্ট্রে নাগরিক অধিকার খর্ব হয় কখন?

ক. র‌্যাব বাহিনী না থাকলে

খ. পুলিশ বাহিনী না থাকলে

গ. শাসন বিভাগ না থাকলে

ঘ. আইনের অনুশাসন না থাকলে

৮. নাগরিকের মূল দায়িত্ব হলো

i. ভোটাধিকার প্রয়োগ করা

ii. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ

iii. অন্যের মতামতকে প্রাধান্য দান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. ii ও iii

গ. i ও iii                   ঘ. i, ii ও iii

৯. রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষমতা রয়েছে কার?

ক. প্রধানমন্ত্রীর     খ. সংসদ নেতার

গ. জাতীয় সংসদের          ঘ. আদালতের

১০. জেলা প্রশাসক তার কাজের জন্য কার কাছে দায়ী থাকেন?

ক. সরকারের কাছে

খ. মন্ত্রীর কাছে

গ. বিভাগীয় কমিশনারের কাছে

ঘ. প্রধানমন্ত্রীর কাছে

১১. প্রধানমন্ত্রীর কার্যাবলির অন্তর্ভুক্ত হলো

i. মন্ত্রণালয় বণ্টন  ii. বিচারপতি নিয়োগ

iii. নীতিনির্ধারণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. ii ও iii

গ. i ও iii                   ঘ. i, ii ও iii

১২. প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্ত হওয়ার মূল কারণ কী?

ক. রাষ্ট্রের আয়তন বৃদ্ধি  খ. জনগণের বৃদ্ধি লোপ

গ. নতুন রাষ্ট্রের সৃষ্টি    ঘ. রাজাদের রাষ্ট্র নিয়ন্ত্রণ

১৩. বিরোধী দল দ্বিতীয় সরকারের ভূমিকা পালন করে

i. সরকারের অন্যায় কাজে বাধা দান করে

ii. সরকারের গঠনমূলক কাজের সমালোচনা করে

iii. সরকারকে স্বৈরাচারী হতে বাধা প্রদান করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. ii ও iii

গ. i ও iii                   ঘ. i, ii ও iii

১৪. কোনটি ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা কল্পনা করা যায় না?

ক. নির্বাচন                      খ. জনগণ

গ. সুশীল সমাজ   ঘ. মিছিল-মিটিং

১৫. অছি পরিষদ গঠনের মূল উদ্দেশ্য হলো

ক. পরাধীন দেশের তত্ত্বাবধান করা

খ. সালিশি বিচার

গ. নিরাপত্তা পরিষদে পরামর্শ দান

ঘ. মহাসচিবের পরামর্শক

১৬. শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে অংশ নেয়

i. বাংলাদেশ সেনাবাহিনী 

ii. বাংলাদেশ পুলিশ  iii. র‌্যাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও  ii                    খ. ii ও iii

গ. i ও iii                   ঘ. i, ii ও iii

১৭. জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে?

ক. ২৪ অক্টোবর   খ. ২৪ আগস্ট

গ. ২৪ সেপ্টেম্বর ঘ. ২৪ ডিসেম্বর

১৮. জাতীয় সম্পদ বলতে বোঝায়

i. ব্যক্তিগত সম্পদ  ii. সমষ্টিগত সম্পদ

iii. আন্তর্জাতিক সম্পদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. ii ও iii গ. i ও iii  ঘ. i, ii ও iii

১৯. শ্রমিক শোষণ লক্ষ করা যায় কোন অর্থ ব্যবস্থায়?

ক. সমাজতান্ত্রিক   খ. মিশ্র

গ. ধনতান্ত্রিক       ঘ. ইসলামি

২০. উৎপাদনের জন্য কয়টি উপাদান আবশ্যক?

ক. ২টি    খ. ৩টি    গ. ৪টি    ঘ. ৫টি

উত্তর

১. ঘ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. গ ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. গ