চাকরি

বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ

পদ ও যোগ্যতা : ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স বা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমান পাস। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। বিএডসহ বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা এবং বিএড ছাড়া ১২৫০০-৩০২৩০ টাকা। গণিত বিষয়ে সহকারী শিক্ষক ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স বা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমান পাস। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। বিএডসহ বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা এবং বিএড ছাড়া ১২৫০০-৩০২৩০ টাকা। সহকারী শিক্ষক (সাধারণ ১) জন। যে কোনো বিষয়ে অনার্সসহ মাস্টার্স বা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমান পাস। বিএডসহ বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা এবং বিএড ছাড়া ১২৫০০-৩০২৩০ টাকা। ৩০ ডিসেম্বর ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্বা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। আবেদন ফরম পাওয়া যাবে বেপজার (www.bepza.edu.bd) এই ওয়েবসাইটে। ডাকযোগে আবেদন পাঠানোর শেষ তারিখ ৩০ ডিসেম্বর ২০২০ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : অধ্যক্ষ, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, উত্তরা ইপিজেড, নীলফামারী।

সূত্র : ইত্তেফাক, ৮ ডিসেম্বর, পৃষ্ঠা ৪

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)

পদ ও যোগ্যতা : ল্যাব সহকারী ৩ জন। বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পাস। মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালে ১ বছরের ট্রেড কোর্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।  বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (মুদ্রাক্ষরিক) ৯ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। গ্লাস বোয়ার ১ জন। বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পাস। মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালে ১ বছরের ট্রেড কোর্সধারী। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। গাড়িচালক ১ জন। অষ্টম বা সমমানের পরীক্ষায় পাস। মোটরগাড়ি চালনার বৈধ লাইসেন্সসহ অন্যূন ৩ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ইলেকট্রিশিয়ান ১ জন। অষ্টম বা সমমানের পরীক্ষায় পাস। ইলেকট্রিক্যালে ১ বছরের ট্রেড কোর্সধারী। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। অফিস সহায়ক ১১ জন। অষ্টম বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ল্যাববাহক ৪ জন। মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালে ৩ মাসের ট্রেড কোর্সধারী। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। খালাসি ১ জন। অষ্টম বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। নিরাপত্তা প্রহরী ৪ জন। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্বা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। http://bsti.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৯ জানুয়ারি ২০২১ বিকাল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্বতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.bsti.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) শিল্প মন্ত্রণালয়, মান ভবন, ১১৬/ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ৮ ডিসেম্বর, পৃষ্ঠা ৭

গ্রন্থনা : আনিকা তাহসিন