‘ফ্রান্সের সেরা স্ট্রাইকার বেনজেমা’

টানা চার ম্যাচ জিততে না পেরে খুব চাপে ছিলেন জিনেদিন জিদান। মঙ্গলবার দল লিগে টানা তৃতীয় ম্যাচ জিতেছে। এ জন্য বড় ধন্যবাদ পাবেন করিম বেনজেমা। ম্যাচে জোড়া গোল করা ফরাসি স্ট্রাইকারকে তার প্রাপ্য সম্মান দিলেন জিদান। রিয়াল কোচের চোখে তার দেখা ফ্রান্সের সেরা স্ট্রাইকার বেনজেমা।

ম্যাচ শেষে বেনজেমার প্রশংসা করে জিদান বলেন, ‘কোনো সন্দেহ নেই সে ফ্রান্সের সেরা স্ট্রাইকার। সে রিয়াল মাদ্রিদে অনেক সময় পার করেছে এবং প্রতিবার নিজেকে প্রমাণ করেই টিকে আছে। সে মোট ৫০০ ম্যাচ খেলেছে এই ক্লাবের হয়ে এবং অনেক গোলও করেছে। তার অর্জন এবং সম্মানই তার হয়ে কথা বলে। অবশ্যই সে আমার চোখে ফ্রান্সের সেরা।’ ইন্টারনেট।