বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া গতকাল বুধবার ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সামাদ। ব্যাংকের ১৬টি জোন ও ৩৬৬টি শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।