ভাষা বিচিত্রা

১.         পৃথিবীতে মানুষ এই মুহূর্তে মোট ৭ হাজার ভাষায় মনের ভাব প্রকাশ করছেন।

২.         ১০ লাখের বেশি মানুষ কথা বলেন এমন ভাষা আছে মোট ২শটি।

৩.         সবচেয়ে বেশি ভাষা আছে পাপুয়া নিউগিনি নামের দেশটিতে। উইকিপিডিয়া জানিয়েছে, সেখানে মোট ৮শ ৫১টি ভাষা আছে।  

৪.         চীনের আনুষ্ঠানিক ভাষায় একটি দেশে সবচেয়ে বেশি লোক কথা বলেন। মোট ৭৩ কোটি মানুষ প্রচলিত চীনা ভাষায় কথা বলেন। 

৫.         ইউরি গ্যাগারিন মহাকাশে যাওয়া প্রথম মানুষ। সেখানে গিয়ে তিনি তার মাতৃভাষা রাশানে কথা বলেছেন ১৯৬১ সালের ২ এপ্রিল। ফলে মহাকাশে মানুষের উচ্চারিত প্রথম ভাষার নাম রাশিয়ান।

৬.         স্পেনের বাসকুউই কাউন্টিতে বাস করেন প্রায় সাত লাখ মানুষ। ভাষাটির সঙ্গে বিশে^র কোনো ভাষারই সামান্যতম মিল নেই। তাদের শব্দ ভা-ার ও উচ্চারণ পুরোপুরি আলাদা। ফলে অনেক গবেষণা করেও এখনো ভাষাবিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি কোথা থেকে ভাষাটির, কীভাবে জন্ম হয়েছে। এমনকি এই ভাষার সংখ্যাগুলোও আলাদা।

৭.         বিশ্বের যেকোনো ভাষার চেয়ে বেশি শব্দ আছে  ইংরেজিতে। ভাষাবিজ্ঞানীরা এখনো পর্যন্ত ৭ লাখ ৫০ হাজার শব্দের খোঁজ পেয়েছেন। প্রতি সপ্তাহেই ইংরেজিতে নতুন, নতুন শব্দ যোগ হচ্ছে। শব্দ ভান্ডারও সবচেয়ে বেশি। 

৮.         এই ভাষার সবচেয়ে বেশি ব্যবহার করা ব্যঞ্জনবর্ণ হলো এন, আর এবং টি।

৮.         ইউরোপ মহাদেশের সবচেয়ে বেশি মানুষের ভাষা হলো রাশিয়ান। মোট এক কোটি ২০ লাখ লোক আদি রাশিয়ান ভাষায় কথা বলেন।

৯          ইউরোপের বাণিজ্য ও চুক্তির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা ভাষা হলো জার্মান।

১০. এশিয়ার অন্যতম দেশ জাপানের ভাষা জাপানিজের একক ও বহুবচনে ব্যবহার করা শব্দগুলো একই। কোনো পার্থক্য নেই।   

১১.       দুটি ভাষায় কথা বলতে পারেন বা দুটি ভাষা ব্যবহার করেন বিশে^ এমন মানুষের সংখ্যা হলো ৭.৭ বিলিয়ন।

১২.       পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষায় কথা বলার বিশ^রেকর্ডের মালিক লেবাননের নাগরিক জিয়াদ ফাজাহ। তিনি ৫৮টি ভাষায় কথা বলতে পারেন বলে দাবি করেছেন। সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো পারেন মাতৃভাষা আরবি, পোলিশ (পোল্যান্ডের ভাষা), থাই (থাইল্যান্ডের ভাষা), উর্দু (পাকিস্তানের ভাষা), নরওয়েজিয়ান (নরওয়ের ভাষা)।