নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মহান বিজয় দিবস এবং বড়দিন অনুষ্ঠান উদযাপন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের নবনিযুক্ত ধর্মপাল আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষকম-লী ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও উপাচার্য জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার চিরশান্তি, বাংলাদেশের উন্নয়ন এবং বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনানুষ্ঠান পরিচালনা করেন সিস্টার সাগরিকা মারীয়া গমেজ, সিএসসি। বিজ্ঞপ্তি।