বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-এ এমডি ও এমএস কোর্সে ভর্তি পরীক্ষা হবে আজ। শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিএসএমএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস, বুয়েট মূল ক্যাম্পাস, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজে এ পরীক্ষা হবে।