নারায়ণগঞ্জের ফতুল্লায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামসংলগ্ন রামারবাগ এলাকার সাইদ খানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই বাড়ির ভাড়াটে পোশাকশ্রমিক আব্দুর রাজ্জাক (৩৫) ও ওই এলাকার মামুন মিয়ার ছেলে পথচারী মো. জিসান (১২)। এতে আহত হয়েছেন হাবিবুর রহমান সাকিব (১৩) ও শাহিদা বেগম (৪০) নামে এক নারী। সদর হাসপাতালের চিকিৎসক নাজমুল হোসেন বিপু জানান, দগ্ধ জিসান পথেই মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ্জাক।