বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

মাহমুদউল্লাহর ব্যাটে খুলনার লড়াকু পুঁজি

ইনিংসের প্রথম বলে উইকেট হারানো। এরপর থেকে নিয়মিত বিরতিতেই পড়ছিল জেমকন খুলনার উইকেট। চাপের মুখে ব্যতিক্রম কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কের চওড়া ব্যাটেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে চাপ কাটিয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেল খুলনা।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৫ রান করে খুলনা।

মাহমুদউল্লাহ রিয়াদ ৪৮ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে জাকির হাসানের ব্যাট থেকে। এ ছাড়া আরিফুল হক ২১ ও শুভাগত হোম ১৫ রান করেন।

চট্টগ্রামের পক্ষে নাহিদুল ও শরিফুল ইসলাম সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন। মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেনের শিকার ১টি করে উইকেট।