ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) জোনের আওতাধীন মোহাম্মদপুর থানার আনসার সদস্য মো. শফিকুল ইসলামের সাহসকিতায় এক সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার পুলিশসহ ওয়ারন্টেভূক্ত এক আসামিকে ধরতে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গুলির মুখে পড়ে তাদের দলটি। এ সময় সন্ত্রাসীদের পরাস্ত করে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আনসার সদস্য শফিকুল ৩/৪ ফুট দূরত্ব থেকে আসামীর হাত ধরে ফেলেন এবং তার অস্ত্রটি কেড়ে নেন। তবে সন্ত্রাসী দলের অপর সদস্যরা পালিয়ে যায়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়েরবাজার পুলিশ ফাড়ি সংলগ্ন বাড়ী থেকে ওয়ারন্টেভূক্ত আসামী ইব্রাহীম চৌধুরীকে ধরার জন্য আসামীর বাসায় গেলে বাসার দরজায় তালাবদ্ধ দেখতে পেলে সন্দেহ জাগে এবং পুলিশসহ আনসার সদস্যরা পাশে ওৎ পেতে থাকেন। কিছুক্ষণ পর তালা খুলে একজন বাসায় প্রবেশের সময় ওৎ পেতে থাকা এএসআইসহ পুলিশসদস্যসহ ঐ বাসায় প্রবেশ করেন এবং তালাবদ্ধ রুমের ভেতর পাঁচ জনকে অবস্থান করতে দেখেন। এএসআই তাৎক্ষণিক বাসার সকল রুম তল্লাশি করতে বলনে। তল্লাশির সময় রুমে থাকা আসামী ইব্রাহীম চৌধুরী পিস্তল বের করে এএসআই উজ্জলের পায়ে গুলি করেন। এ সময় ৩/৪ ফুট দূরে থাকা আনসার সদস্যর দিকে পিস্তল তাক করলে আনসার সদস্য শফিকুল লাফ দিয়ে সন্ত্রাসী ইব্রাহিমের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে সক্ষম হন। তবে অপর আসামীরা পালিয়ে যায়।