জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ২০ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২০ ডিসেম্বর প্রকাশ করা হবে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন বিকেল ৪টা থেকে ফলাফল এসএমএসের মাধ্যমে nuatmproll টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠালে জানা যাবে। একই দিন ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions--এ রাত ৯টা থেকে পাওয়া যাবে। রিলিজ স্লিপের মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয় বা যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কেউ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না। অর্থাৎ দ্বৈত ভর্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে বিএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএড, এমএসএড ও এমপিএড কোর্সের মেধাতালিকা ২১ ডিসেম্বর বিকেল ৪টায় প্রকাশ করা হবে। ওপরের প্রক্রিয়ায় এ ফলাফল জানা যাবে।