জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাসের ১০ যাত্রী নিহত

জয়পুরহাটের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ১০ জন যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে। আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি আছেন আরও ১৮ জন।

দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এএসপি আতিকুর রহমান।