ঝিনাইদহ সদরের ধানক্ষেত থেকে আব্দুল আলিম (৬০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী গ্রামের মাঠে সিরাজুল ইসলামের ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আলিম হরিণাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের মুনসাদ আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, ওই গ্রামের মাঠে সিরাজুল ইসলামের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওসি আরও জানান, ফুরাডান গুড়া পাউডার গুলিয়ে খেয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি ডায়েরি হয়েছে।