বাংলাদেশ সেনাবাহিনী
পদ ও যোগ্যতা : সৈনিক। সাধারণ ট্রেড (জিডি), বিএনসিসি এবং সেনাসন্তান (এসএস) পুরুষ ও মহিলা। এসএসসি বা সমমান (মাদ্রাসা/কারিগরি/উš§ুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে বয়স ১৭ বছরের কর্ম এবং ২০ বছরের বেশি নয়। টেকনিক্যাল ট্রেডে এসএসসি বা সমমান (ভোকেশনাল) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ। এসএসসি বা সমমান (মাদ্রাসা/কারিগরি/উš§ুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণদের বেলায় কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ৬ মাসমেয়াদি টেকনিক্যাল ট্রেড কোর্স পাস হতে হবে। ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেড কোর্স সম্পন্নকৃত পুরুষ ও মহিলা প্রার্থীরা এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে বয়স ১৭ বছরের কর্ম এবং ২০ বছরের বেশি নয়। ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে ১৮ বছরের কম এবং ২১ বছরের বেশি হবে না। পুরুষ প্রার্থীদের বেলায় ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ১.৬৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি। ওজন প্রায় ৫০ কিলোগ্রাম বা ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণে ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের বেলায় উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। মহিলা প্রার্থীদের বেলায় উচ্চতা ১.৬০ মিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি। ওজন ৪৭ কিলোগ্রাম বা ১০৪ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণে ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের বেলায় উচ্চতা ১.৫৬ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি। অবিবাহিত এবং বাংলাদেশি নাগরিক। সাঁতার জানা থাকতে হবে। এই (https://sainik.teletalk.com. bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত। যোগাযোগ : পরিচালক, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুডেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস।
সূত্র : কালের কণ্ঠ, ১ ডিসেম্বর, পৃষ্ঠা ৯
চিটাগাং ড্রাই ডক লিমিটেড
পদ ও যোগ্যতা : সহকারী চিকিৎসা কর্মকর্তা ১ জন। এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেডে। উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২ জন। যন্ত্রকৌশল বিষয়ে চার বছরমেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১০ম গ্রেডে। ডক মাস্টার ১ জন। অবসরপ্রাপ্ত মাস্টার মেরিনার বা মেরিন ইঞ্জিনিয়ার। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ। মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। সুপারভাইজার ১ জন। কারিগরি বিষয়ে ট্রেড কোর্স/ভোকেশনাল বা সমমানের পাস। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা। সর্বসাকল্যে মাসিক বেতন ৩০০০০ টাকা। ক্রেন অপারেটর ২ জন। অষ্টম বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা। মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। ডক মাস্টার পদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর এবং অন্যান্য পদের বেলায় প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। আবেদন ফরম পাওয়া যাবে ইনস্টিটিউটের এই (www.cddl.gov.bd) ওয়েবসাইটে। আবেদন পাঠানোর শেষ তারিখ ও সময় ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। যোগাযোগ : চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, পূর্ব পতেঙ্গা, চট্টগ্রাম।
সূত্র : প্রথম আলো, ১০ ডিসেম্বর, পৃষ্ঠা ৯
গ্রন্থনা : আনিকা তাহসিন