রাফির ব্রোঞ্জ

রাশিয়ায় আন্তর্জাতিক জিমনাস্টিক ইভেন্টে বাংলাদেশের জিমনাস্ট আবু সাঈদ রাফি ব্রোঞ্জপদক জিতেছেন। ২৭তম আন্তর্জাতিক আর্টেস্টিক টুর্নামেন্ট ‘মিখাইল ভোরোনিন কাপ ২০২০ পেনজা, রাশিয়া’তে জুনিয়র ক্যাটাগরিতে অংশ নেন বাংলাদেশের রাফি। প্রতিযোগিতায় একক অলরাউন্ডে রাফি তৃতীয় স্থান অর্জন করেন। আজ আরও ছয়টি ইভেন্টে রাফির ফাইনাল খেলার কথা। এই আসরে বাংলাদেশ ছাড়াও রাশিয়ার ১৭টি শহরের জিমনাস্ট, জর্জিয়া ও আর্মেনিয়ার জিমনাস্টরা অংশ নিচ্ছেন। রাফি ছাড়াও বাংলাদেশ থেকে রাশিয়ায় গিয়েছেন তার কোচ দেওয়ান মোহাম্মদ নজরুল হোসেন।