করোনাকালে দুস্থদের সহায়তা

রংধনু গ্রুপের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

করোনাকালে দুস্থদের পাশে দাঁড়ানোয় রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিএনজিচালিত অটোরিকশা চালকরা। গতকাল শনিবার সকালে উপজেলার নাওড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে তিন শতাধিক চালক তাকে শুভেচ্ছা জানান। এ সময় রফিকুল ইসলামের সঙ্গে চালকদের এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিএনজি চালকরা জানান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান মিজানকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপ চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক। এ সময় আরও উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য মোশারফ হোসেন ভূইয়া, মাসুম হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল বাসার টুকু, হাজী ইয়ার হোসেন, স্বপ্না আক্তার প্রমুখ।