খাগড়াছড়িতে দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

রবিবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাবের হল রুমে এক আলোচনা সভা ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য  নির্মলেন্দু চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নারী সদস্য শতরূপা চাকমা।

চ্যানেল টুয়েন্টিফোর খাগড়াছড়ি প্রতিনিধি নুরুচ্ছাফা মানিকের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তর এর খাগড়াছড়ি প্রতিনিধি রূপায়ণ তালুকদার।

এ ছাড়া অনুভূতি প্রকাশ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম।

আলোচনা সভায় দেশ রূপান্তর ও খাগড়াছড়ি প্রতিনিধির জন্য শুভ কামনা করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, সাবেক সভাপতি দীলিপ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা, স্থানীয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।