র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জামালপুরে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
রবিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের তমালতলা মোড় থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মণি।
জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সভায় স্বগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর লালন একাডেমির সভাপতি সাংবাদিক ইউসুফ আলী, এস এস টিভি’র প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল রানা, কামাল হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন দিপ্ত টিভির জেলা প্রতিনিধি তানভীর আহমেদ হীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে মাত্র ২ বছরে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের কাতারে স্থান করে নিয়েছে। শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে দেশ রূপান্তর। সভায় বক্তারা দেশ রূপান্তরের সাফল্য কামনা করেন।