র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ঢাকা কলেজে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় ঢাকা কলেজ সাংবাদিক সমিতির অফিসে দেশ রূপান্তরের ঢাকা কলেজ প্রতিনিধি দেলাওয়ার হোসাইন সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন ঢাকা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মইনুল হোসেন, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি মাহমুদ হাসান, সেক্রেটারির বিল্লাহ হোসেন সাগর, দৈনিক আমার সংবাদের স্টাফ রিপোর্টার আব্দুর রহিম সহ ক্যাম্পাস সাংবাদিক নেতারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাম্পাস সামাজিক সংগঠনগুলোর নেতাকর্মীরা।
আলোচনা অনুষ্ঠান এবং কেক কাটার পরে কলেজ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।