দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় র্যালির আয়োজন করা হয়েছে।
সকাল ১১টার দিকে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় চট্টগ্রাম কাপ্তাই সড়কে সাধারণ পাঠক, শুভানুধ্যায়ী, হকার, গ্রাহকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।
সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা সভাপতি ফরিদ আহমদ, রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সহসভাপতি আলহাজ¦ মোহাম্মদইদ্রিচ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী, রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগ নেতা নারায়ণ চন্দ্র দাশ, নিজামউদ্দিন চাষী, মাস্টার আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা স্বজল বিশ^াস, উপজেলা যুবলীগ নেতা ইস্তেকাফ আলম শাদিল, উত্তর চট্টগ্রাম এলাকার সংবাদপত্র এজেন্ট মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ হোসেন দৈনিক দেশ রূপান্তরের স্থানীয় প্রতিনিধি এম এ কোরেশী শেলু র্যালিতে নেতৃত্ব দেন।
চন্দ্রঘোনা লিচুবাগান চত্বরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অনুষ্ঠানের সূচনা করা হয়।
উপস্থিতিদের মাঝে মাস্ক বিতরণ শেষে র্যালি যাত্রা শুরু করে।
র্যালি লিচুবাগান থেকে শুরু করে বনগ্রাম, চাষি ফার্ম, দোভাষী বাজার প্রদক্ষিণ করে লিচুবাগান আন্তজেলা বাস স্টেশন চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। ফরিদ আহমদ, আলহাজ মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আলী এতে বক্তব্য রাখেন।