‘সুস্থ সংস্কৃতির প্রচারে আরও ভূমিকা রাখুক দেশ রূপান্তর’

দেশের অন্যতম সংবাদপত্র দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাকিব খান বললেন, সুস্থ সংস্কৃতির প্রচারে আরও ভূমিকা রাখুক দেশ রূপান্তর।

এক শুভেচ্ছা বাণীতে দেশের এক নম্বর নায়ক বলেন, “দেশের আয়তনের তুলনায় যেমন জনসংখ্যা বেশি, তেমনি প্রয়োজনের তুলনায় গণমাধ্যমের সংখ্যা বেশি বলে আমার কাছে মনে হয়। এর মধ্যে মানসম্মত ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করে এমন গণমাধ্যমের সংখ্যাও খুবই কম। কিন্তু দেশ রূপান্তর মাত্র দুবছরে মানুষের কাছে অনেকটাই আস্থার জায়গা তৈরি করে ফেলেছে।”

আরও বলেন, “স্বচ্ছ ও সু-সাংবাদিকতা দিয়ে সংবাদমাধ্যমটি সামনে এগিয়ে যাক। সমাজ পরিবর্তনে যুক্ত থাকুক সত্য সারথি হয়ে। অপসংস্কৃতিকে প্রমোট না করে সুস্থ সংস্কৃতির প্রচারে আরও ভূমিকা রাখুক। দেশ রূপান্তরের পত্রিকা ও অনলাইন দুই মাধ্যমে রইল শুভেচ্ছা।”

শাকিব খানের সর্বশেষ চলচ্চিত্র ‘নবাব এলএলবি’ ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছে বিজয় দিবসে। অনন্য মামুনের পরিচালনায় আরও আছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।