পেকুয়ায় দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সকাল ১১টার দিকে দেশ রূপান্তরের পেকুয়া-কুতুবদিয়া প্রতিনিধি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাস্টার জহির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল হাসেম, পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার হানিফ চৌধুরী, দৈনিক কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ, দৈনিক যায়যায়দিন এর চকরিয়া প্রতিনিধি মনজুর আলম, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারাণ সম্পাদক সাংবাদিক এম দিদারুল করিম, বিশিষ্ট সাংবাদিক আকরাম হোছাইন, পেকুয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি এম কফিল উদ্দিন বাহাদুর, সাংবাদিক রেজাউল করিম রেজা, সাংবাদিক এফ এম সুমন, ছাত্রলীগ নেতা আরফাত মামুন, তারেক মনোয়ার,  শিক্ষক জহিরুল ইসলাম, শাখায়াত হোসেন, জাহিদ হোসেন, রিদুয়ানসহ সাংবাদিক নেতারা।

আলোচনা অনুষ্ঠান এবং কেক কাটার পর পেকুয়া প্রেস ক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।