নানা আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে কেক কাটার মাধ্যমে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়া, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান, সহসভাপতি আরাফ আহমদ, সাধারণ সম্পাদক মেহেদী কবীরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশ রূপান্তরের পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে অতিথিরা দেশ রূপান্তরের জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানান ও পরে কেক কেটে বার্ষিকী উদযাপন করেন।